তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণের সময় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে শ্রমিকদের অসন্তোষ কোনো নতুন বিষয় নয়। ২০১৩ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি মজুরি বোর্ড গঠনের সময় একই ধরনের পরিস্থিতি বারবার ফিরে এসেছে। ২০১৩ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ড মালিকপক্ষ ন্যূনতম মজুরি ৬০০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। সেই সময় গাজীপুরে আনসার ক্যাম্পে হামলা, যানবাহন ভাঙচুর ও পুলিশ-শ্রমিক সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হন। শ্রমিকদের অভিযোগ ছিল, ঘরভাড়া ও খাবারের খরচ মেটাতেই বেতনের সব টাকা শেষ হয়ে যায়, তাই ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব তাদের সঙ্গে এক ধরনের ঠাট্টা। শেষ পর্যন্ত আন্দোলনের মুখে মালিকপক্ষ নমনীয় হতে বাধ্য হয় এবং ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক চাপের মুখে সরকার নির্ধারিত সময়ের আগেই ওই মজুরি বোর্ড গঠন করেছিল।

২০১৮ সালের জানুয়ারিতে গঠিত মজুরি বোর্ডেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। শ্রমিক সংগঠনগুলো ১৬ হাজার টাকা মজুরির দাবি জানালেও মালিকপক্ষ ৬ হাজার ৩৬০ টাকা প্রস্তাব করে। শেষ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে প্রজ্ঞাপন জারির পর নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় নতুন মজুরিকাঠামো নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকদের দাবি ছিল, নতুন কাঠামোতে পুরোনো শ্রমিকদের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই আন্দোলন নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, র‍্যাব ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের মাঠে নামতে হয়েছিল।

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে মজুরি বোর্ডের চতুর্থ সভায় শ্রমিকপক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষ ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়। এই বৈষম্যমূলক প্রস্তাবের প্রতিবাদে মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ব্যাপক আন্দোলন শুরু হয়। আন্দোলনে রাসেল হাওলাদার নামের এক শ্রমিক নিহত হন এবং পরবর্তী সময়ে মোট চারজন পোশাকশ্রমিক মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মালিকপক্ষ তাদের আগের প্রস্তাব থেকে ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা মজুরির প্রস্তাব দিতে বাধ্য হয়, যা পরে চূড়ান্ত হয়।

বর্তমানে পোশাক শ্রমিকেরা পুনরায় মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। গত সোমবার মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা রয়েছে। যদিও মজুরি বোর্ডের আলোচনা শুরু হওয়ায় শিল্পাঞ্চলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পুরোপুরি শান্ত হয়নি। সাভার-আশুলিয়া এলাকায় এখনো বিক্ষিপ্ত বিক্ষোভ চলছে। মালিকপক্ষ এখনো তাদের প্রস্তাব চূড়ান্ত না করলেও, ধারণা করা হচ্ছে তারা পুরোনো কৌশলেই কম মজুরি প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করবে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সক্ষমতার অভাবের বিষয়টি সামনে আনবে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে মালিকেরা যদি আবারও কম মজুরি প্রস্তাব করে, তবে ২০১৩ বা ২০২৩ সালের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

কারখানার পাশাপাশি কারণ হচ্ছে, নিম্নতম বা সপ্তম গ্রেডের মজুরি ২ হাজার ৭০০ টাকা বৃদ্ধি হয়েছে।

পরবর্তী সময়ে ২০০ কারখানা বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মালিকেরা।মজুরি নিয়ে শ্রমিকদের তিন সপ্তাহের আন্দোলনে রাসেল হাওলাদার ছাড়াও ইমরান, জালাল উদ্দিন ও আঞ্জুয়ারা খাতুন নামের তিনজন পোশাকশ্রমিক মারা যান।