চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গু চিকিৎসার বিমা দাবি বাবদ ২ কোটি ৫০ লাখ টাকারও বেশি অর্থ পেয়েছেন মেটলাইফ বাংলাদেশের গ্রাহকেরা। চিকিৎসার ব্যয় মেটানোর পাশাপাশি এই অর্থ ডেঙ্গু আক্রান্ত গ্রাহক ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীকে হাসপাতালে টানা কয়েক দিন ভর্তি থাকতে হয়। এর সঙ্গে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধের পেছনেও উল্লেখযোগ্য ব্যয় হয়, যার জন্য অনেকেরই আগে থেকে আর্থিক প্রস্তুতি থাকে না। এমন পরিস্থিতিতে মেটলাইফের কাছ থেকে সময়মতো বিমার টাকা পাওয়ায় গ্রাহকেরা বড় ধরনের আর্থিক স্বস্তি পেয়েছেন।

বিমার মাধ্যমে প্রাপ্ত এই অর্থ গ্রাহকদের হাসপাতালের চিকিৎসা ব্যয় মেটানোর পাশাপাশি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সহায়তা করেছে। ডেঙ্গু চিকিৎসায় বিমা দাবি পরিশোধের এই চিত্র অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় আগাম আর্থিক প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, বিমার সুবিধা শুধু মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং গ্রাহক জীবিত থাকাকালেও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে বিমার সুবিধা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।