‘বিগ বস’ বাংলার ঘরে পা রাখার পর থেকেই রাজবীর দর্শকদের নজর কেড়েছেন। শো-এর ভেতরে নন্দিনীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক পুরো বাড়িকে জমিয়ে তুলেছিল। তবে নন্দিনীর বিদায়বেলায় দেখা গেল এক আবেগঘন দৃশ্য। রাজবীরের জ্যাকেট গায়ে জড়িয়ে নন্দিনীর ঠোঁটে ঠোঁট রাখার সেই মুহূর্তটি অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। ‘রাজনন্দিনী’ জুটি ভেঙে যাওয়ায় অনেকের মন খারাপ হলেও এই বিদায়ী দৃশ্যটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

রোববার ‘দাদার দরবার’ পর্বে ছিল একের পর এক চমক। নন্দিনী যখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ পান এবং রাজবীর কান্নায় ভেঙে পড়েন, ঠিক তখনই সঞ্চালক সৌরভ গাঙ্গুলী বড় এক চমক নিয়ে হাজির হন। দর্শকের ভোটে ঘরের বাইরে যাওয়ার নির্দেশ এলেও নন্দিনীকে জানানো হয় যে, তাকে এখন থেকে থাকতে হবে সিক্রেট রুমে। সৌরভ তাকে জানান, ঘর থেকে বেরিয়ে এলেও স্বয়ং ‘বিগ বস’ তার সঙ্গে দেখা করতে চান। এই সুযোগটি অভিনেত্রীর কাছে যেন হাতে চাঁদ পাওয়ার সমান।

সিক্রেট রুমে প্রবেশ করার পরপরই নন্দিনীর হাতে আসে ‘বিগ বস’-এর লেখা একটি চিঠি। সেখানে দেয়ালে একটি বড় ডিসপ্লে লাগানো রয়েছে, যার সামনে বসে তিনি ঘরের ভেতরের প্রতিযোগীদের সব কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারবেন। এছাড়া দেয়ালে তিনটি ভিন্ন রঙের লাইট লাগানো রয়েছে, যার প্রতিটির নির্দিষ্ট অর্থ রয়েছে। সিক্রেট রুমে বসে শুধু প্রতিযোগীদের কাজের ওপর নজর রাখাই নয়, নন্দিনীকেও দেওয়া হবে নানা ধরনের কাজ। তবে ঘরের অন্য প্রতিযোগীরা তার এই গোপন অবস্থানের বিষয়টি একেবারেই জানেন না। সব মিলিয়ে, বিভিন্ন টাস্ক শেষ করে নন্দিনী কি খুব শীঘ্রই আবার মূল ঘরে ফিরে আসবেন? এই রহস্যের জট খুলতে দর্শকদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।