বলিউডের অন্যতম পরিচিত মুখ এবং চলচ্চিত্র পরিচালক-প্রযোজক করণ জোহর তার সন্তানদের এই জগতের বাইরে রাখতে চান। হিন্দি ছবির জগতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় অনেক নতুন মুখকে তিনি তুলে আনলেও, নিজের ছেলে-মেয়েদের ক্ষেত্রে তার মত সম্পূর্ণ ভিন্ন।

‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের সাম্প্রতিক পর্বে সাইফ অলী খান এবং কারীনা কাপুর খানের সঙ্গে আলোচনার সময় বিষয়টি উঠে আসে। সন্তানদের বড় করে তোলার চ্যালেঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে করণ জানান, তিনি তার ছেলে-মেয়েদের এই পেশায় আসতে বারণই করেন। তিনি বলেন, “অনেকে আমাকে প্রশ্ন করেন, কেন এমন করছি? আমি শুধু ভাবি, ওরা যখন এই দুনিয়ায় আসবে, তখন হয়তো ওদের আগলে রাখার মতো বয়স বা ক্ষমতা আমার থাকবে না।”

বলিউডের চাকচিক্যের আড়ালে যে কঠিন লড়াই এবং প্রতিযোগিতার চাপ রয়েছে, তা করণের অজানা নয়। নিজের অভিজ্ঞতার জায়গা থেকেই তিনি সন্তানদের নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। তবে তার এই অতিরিক্ত সাবধানতার বিষয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন কারীনা কাপুর খান। তিনি বলেন, “আমার মনে হয়, সন্তানদের অতিরিক্ত সুরক্ষা দেওয়ার চেষ্টাটাই কখনও কখনও সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা প্রত্যেকেই সন্তানদের নিয়ে খুব বেশি চিন্তা করি। কিন্তু সবসময়ে এ ভাবে আগলে রাখলে তো চলবে না।” কারীনার মতে, নিজের পথে লড়াই করে এগিয়ে যাওয়াই জীবনের নিয়ম। পরবর্তীতে করণ তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হন করণ জোহর। তার ছেলের নাম রাখা হয়েছে প্রয়াত বাবা যশ জোহরের নামে এবং মেয়ের নাম রাখা হয়েছে মা হিরু জোহরের নামের অক্ষর অদলবদল করে ‘রুহি’।