বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু শাহরিয়ার দীপকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। দীপ ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ি। ঘটনার সূত্রপাত হয় ২৭ অক্টোবর সন্ধ্যায়। ওইদিন সন্ধ্যায় তাহসিফ তার মাকে বলেছিলেন, ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি।’ এই কথা বলে তিনি বাসা থেকে বেরিয়ে যান, কিন্তু এরপর আর ফিরে আসেননি। পরদিন (২৮ অক্টোবর) তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
Post Views: 5




