বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুকে কেন্দ্র করে রহস্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের দুই দিন পর বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গী নৌ-পুলিশ তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা তাহসিফ পরবর্তীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন।

নিহতের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল জানান, ২৭ অক্টোবর সন্ধ্যায় ‘দীপ’ নামে এক বন্ধুর সঙ্গে বাইক সারানোর কথা বলে তাহসিফ বাসা থেকে বের হয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে উত্তরা ১৮ নম্বর সেক্টরের করবি-১৪ এর পার্কিংয়ে তাহসিফের সঙ্গে দেখা করতে দীপ নিজের মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ৬টা ২৪ মিনিট ৪০ সেকেন্ডে তাহসিফ সেখানে পৌঁছান। রাত দেড়টার দিকে মায়ের ফোনে তিনি একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন, ‘আমি রওনা হইছি, চলে আসছি’। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৮ অক্টোবর সন্ধ্যায় উত্তরায় পুলিশ লাশ পাওয়ার খবর জানায়। পরিবারের দাবি, তাহসিফকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার দিন তাহসিফের সঙ্গে থাকা বন্ধু শাহরিয়ার দীপ জানান, তাদের গত ৬ বছরের সম্পর্ক। তারা দুজনে মিলে বাইক মেরামত করে ডিনার করেন। এরপর রুয়াপ কমপ্লেক্স থেকে বের হয়ে হাউজ বিল্ডিং মোড়ে তারা আলাদা হয়ে যান। দীপের দাবি, এরপর তিনি আর তাহসিফের সঙ্গে কথা বলেননি। সিসিটিভি ফুটেজেও তাদের দুজনকে আলাদা মোটরসাইকেলে বের হতে দেখা গেছে।

লাশ উদ্ধারের সময় সেখানে উপস্থিত স্থানীয় ১২ জন সাক্ষী ও বাসিন্দারা জানান, লাশটি স্পিড বোটের কাছে কচুরিপানায় আটকে ছিল। টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, নিহতের নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল এবং শরীর শক্ত হয়ে গিয়েছিল। লাশের সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে তার পকেটে আইফোন, হাতে ঘড়ি এবং ২ হাজার ৯৯৯ টাকা অক্ষত ছিল। নৌ-পুলিশের ঢাকা অঞ্চলের এসপি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়িতে একটি জিডি (জিডি নং-৫৪৩) করা হয়েছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।