দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান নজরুল ইসলাম।

রাজধানীর গুলশানের একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে প্র্যাবের নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিপু নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে প্র্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান, সদ্যবিদায়ী সভাপতি শামসুদ্দোহা শিমু এবং সাধারণ সম্পাদক জালাল আহমেদ স্বপনসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

বণিক বার্তা আয়োজিত এই প্রীতি সম্মেলনে দেশের সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, ২০১১ সালে যাত্রা শুরু করা প্র্যাব সাধারণত ৩৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। প্রতি দুই বছর পরপর এই কমিটি গঠন করা হয়। সংগঠনটিতে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর জনসংযোগ ও ব্র্যান্ডিং প্রধানদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ জনসংযোগ কর্মকর্তারাও দায়িত্ব পালন করেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে মনিরুজ্জামান টিপু জানান, আগামী নভেম্বর মাসে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।

সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে মনিরুজ্জামান টিপু বলেন, ‘আগামী নভেম্বরে বার্ষিক সাধারণ সভার (এজিএম) মাধ্যমে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।’ বণিক বার্তা আয়োজিত প্রীতি সম্মেলনে দেশের সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জনসংযোগ বিভাগে কর্মরত ২ শতাধিক কর্মকর্তা অংশ নেন।