ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তিনি মোট ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান নির্বাচনের এই বেসরকারি ফলাফল ঘোষণা করেন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মির্জা ফয়সল আমীনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৪৫৩ ভোট পেয়েছেন।

এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের হোসাইন মোহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৪৯ ভোট পেয়েছেন।