সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের জব্দকৃত ১ লাখ ঘনফুট বালি প্রকাশ্যে নিলামে তোলা হয়েছে। এতে বালির সর্বোচ্চ দর হিসেবে ৫ লাখ ৫ হাজার টাকায় নিলামে উঠে। নিলামে অংশ গ্রহণকারী ২৭ জনের মধ্যে থেকে ডাঃ শফিউল আলম শফি নামে সর্বোচ্চ দরদাতা হিসাবে বিবেচিত হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম এই বালি নিলাম কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করেন।

আজ বৃহষ্পতিবার (০৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন খুটাখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা নুরুল আলম।

তিনি বলেন গতকাল বুধবার দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের চড়িবিল বালি পয়েন্ট এলাকায় প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু নিলাম দেয়া হয়।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, পরিবেশ ও নদী সংরক্ষণ আইন ভঙ্গ করে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন কঠোর অভিযান চালায়। জব্দকৃত বালি আইনানুগভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। খুটাখালী ছড়াখাল থেকে অবৈধভাবে তোলা জব্দকৃত ১ লাখ ঘনফুট বালি উন্মুক্ত নিলাম দেয়া হয়। নিলামে মোট ২৭ জন ব্যক্তি অংশ গ্রহণ করেন।

তিনি বলেন, অবৈধ বালি উত্তোলন রোধে আমাদের অভিযান চলমান থাকবে। নদী ও এলাকার পরিবেশ রক্ষায় যেকোনো অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখানো হবে।

নিলামে সর্বোচ্চ দরদাতা খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শফিউল আলম শফি বলেন, ৫ লাখ ৫ হাজার টাকায় নিলামকৃত বালি ক্রয় করা হয়েছে। এর সাথে যোগ হবে সরকারী ট্যাক্স/ভ্যাট। এছাড়া সাম্প্রতিক সময়ে এলাকায় অবৈধ বালি উত্তোলন বেড়ে যাওয়ায় প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে। মুলতঃ এসব রোধে নিলামে বালি ক্রয় করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত অপপ্রচার বন্ধ করার আহবান জানিয়ে দলীয় নেতাকর্মীদের সাথে থাকার অনুরোধ করেন।