বিনোদন ডেস্ক: ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙ্‌ক্তির মতোই রাঙামাটির প্রকৃতিতে পা রাখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়-লেকের অপার সৌন্দর্যে। নীল জলের বুক চিরে ছুটে চলা নৌকা, চারপাশের সবুজ পাহাড় আর মেঘের আনাগোনা সব মিলিয়ে রাঙামাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মায়াবী ছবি।

সাদিয়া জাহান প্রভা । ছবি : অভিনেত্রীর ফেসবুক

সম্প্রতি রাঙামাটিতে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। একগুচ্ছ ছবি প্রকাশ করে পাহাড়, লেক আর নৌকার সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে সাদিয়া জাহান প্রভা লিখেছেন, ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

প্রভার সেই অনুভূতিতেই যেন ফিরে আসে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী। গানের কথায় যেমন রাঙামাটির সৌন্দর্য আর সাম্পান মাঝির গানের মায়া ধরা পড়ে, তেমনি প্রভার ছবিতেও দেখা গেছে পাহাড়-লেক ঘেরা প্রকৃতির কাছে হারিয়ে যাওয়ার মুহূর্ত।