বিনোদন ডেস্ক: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৯তম আসরের ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান করা হয়েছে।

আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অস্কার বাংলাদেশ কমিটির সাবমিশন কোঅর্ডিনেটর আব্দুল্লাহ আল মারুফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বেশ কটি শর্ত মানতে হবে আগ্রহীদের। অস্কার বাংলাদেশ কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্রটি অবশ্যই পূর্ণদৈর্ঘ্য হতে হবে (৪০ মিনিটের বেশি)। পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্রের পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ও প্রামাণ্যচিত্রও আবেদনের যোগ্য। চলচ্চিত্রের মূল সংলাপ, ডায়ালগ ট্র্যাকের অন্তত ৫০ শতাংশের বেশি বাংলাদেশি ভাষায় হতে হবে। চলচ্চিত্রে নির্ভুল ও স্পষ্টভাবে পাঠযোগ্য ইংলিশ সাবটাইটেল থাকা বাধ্যতামূলক।

চলচ্চিত্রটি অবশ্যই ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে বাংলাদেশের বাণিজ্যিক প্রেক্ষাগৃহে, বাণিজ্যিক ভিত্তিতে একই সিনেমা হলে সাধারণ দর্শকের জন্য অন্তত টানা ৭ দিন প্রদর্শিত হতে হবে। প্রেক্ষাগৃহে বাণিজ্যিক মুক্তির পূর্বে যদি সিনেমাটি কোনো অ-প্রেক্ষাগৃহ মাধ্যমে (যেমন: টেলিভিশন, পে-পার-ভিউ, ওটিটি/স্ট্রিম, ডিভিডি, বিমানে প্রদর্শন বা ইন্টারনেট) প্রদর্শিত বা প্রচার হয়ে থাকে, তবে উক্ত চলচ্চিত্র অস্কারের জন্য অযোগ্য বলে গণ্য হবে।

ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে কিংবা অ্যাকাডেমির নিয়ম বহির্ভূত কোনো তথ্য থাকলে উক্ত আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর, সকাল ১১টায় জুরি বোর্ড নির্বাচিত সিনেমার নাম ঘোষণা করবে। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৭ সালের ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯৯তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার।