নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রতিপক্ষ দূর্বৃত্তদলের নির্মমতায় খুন হল ৩০ বছরের মিজানুর রহমান নামে এক যুবক। গত শুক্রবার(২০মার্চ)রাত সাড়ে ৯টায় এই যুবক দূর্বৃত্তদের নির্মমতার শিকার হন। তাকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারপুলের পশ্চিমে সেনেরহাট সড়কে আক্রমন করে দূর্বৃত্তরা।

তিনি স্ত্রীকে নিয়ে কেনাকাটা শেষে লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশন থেকে সিএনজি অটোরিক্সায় চড়ে বাড়ি ফিরছিলেন। যুবক মিজানুর রহমান সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের হাতিয়ারকুল এলাকার সম্ভ্রান্ত মদন মৌলভী পাড়ার মাওলানা মরহুম আব্দুর রহিমের পুত্র এবং ২ সন্তানের জনক বলে জানা গেছে।

সূত্র মতে, স্ত্রীকে নিয়ে সিএনজি চালিত অটোরিক্সায় চড়ে লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন থেকে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দূর্বৃত্তরা তার গাড়ির গতিরোধ করে। গাড়ি থেকে নামিয়ে তাকে বেদম মারধর করা হয়। তার স্ত্রীকে নানা ভাবে হুমকি দিয়ে বাড়ি ফিরে যেতে বলে দূর্বৃত্তরা। এরপর তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। পরে গভীর রাতে তাকে রক্তাক্ত ও সংকটাপন্ন অবস্থায় পাওয়া যায় সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দক্ষিণে সড়কের পাশে।

স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে প্রেরণ করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ২১ মার্চ দুপুরবেলা চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান তিনি। এঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।