সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিছ ইয়াবাসহ আবদুল মালেক (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বুধবার(০৪ মার্চ) রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীস্থ মীর আলমাস স্টোর এর দোকান থেকে ইয়াবাসহ ঐ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আবদুল মালেক কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মীর আহমদের পুত্র।
সূত্রে জানায়, বুধবার রাত ১০ টার দিকে থানা পুলিশের একটি দল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খোদাইবাড়ি রাসেদ ফিলিং স্টেশনের সামনে মীর আলমাস স্টোর দোকানের ভিতরে অভিযান চাালিয়ে ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মালেককে গ্রেফতার করা হয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, অভিযানে ৬০০ পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




