বশির আহাম্মদ, বান্দরবান: বান্দরবান পৌর এলাকার উজানী পাড়ায় অগ্নিকান্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান আগুনে পুড়ে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ালেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।আজ মঙ্গলবার(০৩ মার্চ) বেলা ১১টায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৬টি পরিবার ও ২টি দোকানের মাঝে তিনি ব্যক্তিগত পক্ষ হতে সহায়তার অংশ হিসেবে নগদ অর্থ তুলে দেন।
স্থানীয় বাসিন্দা ও বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্যমতে, সোমবার (০২ মার্চ) ভোরে বান্দরবান পৌর এলাকার ৫নম্বর ওয়ার্ডের উজানী পাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে, আর ভয়াবহ এই অগ্নিকান্ডে ৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে যায়।
অগ্নিকান্ডের সংবাদ শুনে সাচিং প্রু জেরী আজ মঙ্গলবার সকালে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সান্তনা প্রদানের পাশাপাশি সবাইকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন।
সহায়তা প্রদানকালে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক বিপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রতিটি বিপদে তিনি এবং বর্তমান সরকার সবসময় পাশে থাকব।




