বশির আহমেদ বান্দরবান : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

রাত ১২টা ০১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান ৩০০ নং আসন নব নির্বাচিত সংসদ সদস্য প্রতীক জননেতা রাজপুত্র সাচিং প্রু জেরী’ পক্ষে মজিবুর রশিদ ও জেলা প্রশাসক শামীম আরা রিনি পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ , পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা: মুহাঃ আবুল মনসুর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আজম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের সহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ বেদীতে ফুল দেন।

পুষ্পস্তবক অর্পণকে ঘিরে শহিদ মিনার প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় নেমে আসে জনতার ঢল। শ্রদ্ধা নিবেদনের মুহূর্তে উপস্থিত সবার কণ্ঠে ধ্বনিত হয় কালজয়ী গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”, যা পুরো পরিবেশকে করে তোলে আরও আবেগময়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বান্দরবানবাসী।