ইসরায়েলের পার্লামেন্টে ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়ে সরকার গঠনের পথে এগিয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে আদর্শিক মতপার্থক্যের কারণে জোট গঠন এখনো অনিশ্চিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অনলাইন ভর্তি আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুনামগঞ্জের হাওরাঞ্চল সময়ের এক মাস আগেই পানিশূন্য হয়ে পড়েছে। এতে বোরো ধানের বীজতলা শুকিয়ে ফেটে যাওয়ায় কৃষকরা চরম সংকটে পড়েছেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়লাভের পর এখন তাদের সামনে প্রধান চ্যালেঞ্জ সাধারণ মানুষের নিত্যপণ্যের ব্যয় কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা।
চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের স্বাস্থ্য খাতের অবকাঠামো ও জনবলে বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
ইরানে রেজিম চেঞ্জের লক্ষ্যে ট্রাম্পের দীর্ঘ প্রচেষ্টার বিপরীতে যুক্তরাষ্ট্রের ভোটাররা রক্তপাতহীন এক পরিবর্তনের মাধ্যমে তাঁর ক্ষমতার লাগাম টেনে ধরেছেন।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পেয়েছেন সাদমান ইসলাম। একই দিনে বল হাতে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন হাসান মাহমুদ।
টানা তিন দফা বড় অঙ্কে দাম বাড়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমেছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, ডিসেম্বরে বিজয়ের মাসে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে।
ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে সামরিক পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।