ফরিদপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর মাদক বিরোধী পৃথক অভিযানে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৩৯ লিটার বিদেশী মদ ও ৮৩ ক্যান বিয়ারসহ তিন যুবককে আটক করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের পক্ষ থেকে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার।

এসআরবি-১০ এর তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে জেলা শহরের টেপাখোলা কালীবাড়ি মন্দির এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার বিদেশী মদ ও ৪৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৩ হাজার টাকা। এ সময় দক্ষিণ টেপাখোলা এলাকার নিতাই কুমার সাহার ছেলে শোভন কুমার সাহা কৃষ্ণ (২৯) কে আটক করা হয়।

একই রাতে পৌনে ৪টার দিকে শহরতলীর মামুদপুরে অপর একটি অভিযানে ৩৫ ক্যান বিয়ারসহ শোভন হাসান পারভেজ (২৮) নামের একজনকে আটক করা হয়। আটক শোভন মামুদপুর গ্রামের আঃ রাজ্জাকের ছেলে এবং উদ্ধারকৃত বিয়ারের বাজারমূল্য আনুমানিক ৩৫ হাজার টাকা।

এছাড়া শনিবার ভোর পৌনে ৬টার দিকে শহরের অম্বিকাপুরের চরগিয়ান্দিয়া এলাকায় চালানো তৃতীয় অভিযানে ১৯ লিটার বিদেশী মদসহ আশিক শেখ (২৬) নামের এক যুবককে আটক করা হয়। আটক আশিক ওই গ্রামের সেকেন শেখের ছেলে। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।

এসআরবি-১০ এর ওই কর্মকর্তা জানান, মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে আটককৃত তিন যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে তাদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।