আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার পদে একজন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।

এই পদে নির্বাচিত প্রার্থীকে মাসিক ৭৫ হাজার ১৮৯ টাকা বেতন প্রদান করা হবে। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী মোবাইল বিল, ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা এবং বিমা সুবিধাসহ বার্ষিক, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটির মতো বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। পদটি পূর্ণকালীন এবং কক্সবাজারের উখিয়ায় অফিসে কাজ করতে হবে।

আবেদনের জন্য প্রার্থীদের আইন (এলএলবি), নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, সমাজকর্ম অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে এনজিও বা উন্নয়ন সংস্থায় কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে। গত ৪ নভেম্বর থেকে এই নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।