নরসিংদীর মনোহরদীতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ৮০টি পূজামণ্ডপে অনুদান হস্তান্তর করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাবে এ পর্যন্ত ১,১৪৭ জনের মৃত্যু হয়েছে। টিকাদানের হার কমে যাওয়া ও রাজনৈতিক অস্থিরতাকে এই সংকটের কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের মাধ্যমে যাত্রী ওঠানামা কার্যক্রম শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানে ইরানের রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে পাকিস্তান থেকে ইরানে পণ্য আমদানি এখনো অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন…
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে ৬ বিজিবি।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এটি আমাদের জন্য বড় শিক্ষা। প্রবাসীদের তিনি সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার পরামর্শ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘এসিআই মর্টার ওয়ার্কেবিলিটি কম্পিটিশন ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের দল ‘টিম চুয়েট সি’। প্রতিযোগিতার সামগ্রিক বিভাগে প্রথম হওয়ার পাশাপাশি অর্থনৈতিক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে দলটি। একই প্রতিযোগিতায় বাংলাদেশের…
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের শিশুকে শ্লীলতাহানির দায়ে প্রতিবেশী মো. কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
নগর প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর অন্যতম ব্যস্ততম জাকির হোসেন সড়কে ঝুলন্ত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগের পরও ফের একই স্থানে লার্নআপ একাডেমি ও হাবিব একাডেমি নামের দু’টি কোচিং সেন্টারের ব্যানার টাঙানো হয়েছে। চসিকের পক্ষ থেকে ব্যানার-পোস্টার…