কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তাকে উখিয়া থানায় নিয়ে যাওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য ম্যানেজার সুমনকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পরই অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পুঙ্খানুপুঙ্খ তদন্ত ছাড়া আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তদন্তের পরই ঘটনার সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।