কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে প্রথমবারের মতো বোর্ডিং ব্রিজের সঙ্গে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। শনিবার (১৭ অক্টোবর) এয়ারলাইনসটির ফ্লাইট বিএস ১৪৫-এর মাধ্যমে এ নতুন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই কার্যক্রমের উদ্বোধন করেছে।
বোর্ডিং ব্রিজের মাধ্যমে এখন থেকে যাত্রীরা সরাসরি টার্মিনাল ভবন থেকে উড়োজাহাজে ওঠানামা করতে পারছেন। এই আধুনিক সুবিধা যুক্ত হওয়ার ফলে যাত্রীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়েছে এবং বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও এক ধাপ বৃদ্ধি পেল।
ইউএস-বাংলা এয়ারলাইনস জানিয়েছে, তারা যাত্রীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে এয়ারলাইনসটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যাত্রীসেবার মানোন্নয়নে বোর্ডিং ব্রিজের মতো এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।




