স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াৎ হোসেন বকুল জানিয়েছেন, দেশে সব ধর্মাবলম্বী মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকারের আমলের এটিই প্রথম পূজা এবং সরকার সব দিক থেকেই এ উৎসবে বিশেষ নজর রাখছে। শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজ বাসভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি এবং আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান-ধারণা ও চিন্তাধারার মানুষ। আমরা তাঁর নেতৃত্বে বাংলাদেশকে এক ছাতার নিচে এনে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চাচ্ছি।’ তিনি আরও যোগ করেন, স্বাধীনতার পর এবারই সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে এবং অসহায়দের মাঝে শাড়ি উপহার দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মন্ত্রী জানান, পূজা উদ্‌যাপনে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এর পাশাপাশি বিএনপি নেতারাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা আয়োজনে সহযোগিতা করছেন। মতবিনিময় সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোধক।