হরমুজ প্রণালিতে মাইন হামলায় চারটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে তিনটিতে আগুন ধরে যায়। ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলে ট্যাংকারে বিস্ফোরক যুক্ত করে হামলা চালানোর পর ইঞ্জিন রুমে আগুন লাগলেও ক্রুরা তা নিভিয়ে গন্তব্যে রওনা দেন।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা পুনর্বহালের প্রচেষ্টার মধ্যেই তেহরানে সামরিক হামলার সম্ভাব্য প্রস্তুতি বজায় রেখেছে ওয়াশিংটন।
জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন ও নিষেধাজ্ঞা আড়াল করার অভিযোগ তুলেছে ইরান। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মাই সাতোর ভূমিকাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে তেহরান।
ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর ঐতিহাসিক সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি।
বাংলাদেশের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কেন্দ্রিক জাপানের আঞ্চলিক শিল্প ও অবকাঠামো উন্নয়ন পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ভারত।
বিশ্বের ব্যস্ততম ১০০ কনটেইনার বন্দরের তালিকায় ৬৮তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালে বন্দরটিতে ৩৪ লাখ ৯ হাজার কনটেইনার পণ্য ওঠানামা করেছে।
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণে মোরো ও অর্গাজ পৌর এলাকার মধ্যবর্তী স্থানে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর এ দুর্ঘটনা ঘটে।
পেন্টাগনের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ৪৭ বিলিয়ন ডলার বা ৫ লাখ ৮২ হাজার ৭০৬ কোটি টাকার বেশি হয়েছে। এই অংক গত জুলাই মাসের চেয়ে ২৫ শতাংশ বেশি।
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সংকট কাটিয়ে উঠতে যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মত ব্যক্ত করেন।
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে বুধবার ভোরে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অন্ধ্র ও ওডিশা থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে বুথফেরত জরিপের সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোট ৫১টি করে আসন নিয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।