ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৪৭ বিলিয়ন ডলার বা ৫ লাখ ৮২ হাজার ৭০৬ কোটি টাকা ছাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাম্প্রতিক তথ্য থেকে এই হিসাব পাওয়া গেছে। গত জুলাই মাসে এই যুদ্ধের ব্যয় নিয়ে যে হিসাব দেওয়া হয়েছিল, নতুন এই তথ্য অনুযায়ী তা ২৫ শতাংশ বেশি। বার্তা সংস্থা রয়টার্স এ বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই ব্যয়ের হিসাবে দেখা গেছে, যুদ্ধে ব্যবহৃত যুদ্ধাস্ত্রের মজুত পূরণে ব্যয় হয়েছে ২৯ বিলিয়ন ডলার বা ৩ লাখ ৫৯ হাজার ৫৪২ কোটি টাকার বেশি। এছাড়া যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া বিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনে খরচ হয়েছে ৬ বিলিয়ন ডলার বা ৭৪ হাজার ৩৮৮ কোটি টাকার ওপর।

এর আগে গত জুলাই মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধের ব্যয় সাড়ে ৩৭ বিলিয়ন ডলার বা ৪ লাখ ৬৪ হাজার ৯২৫ কোটি টাকা বলে জানিয়েছিলেন। তবে নতুন এই হিসাবের মধ্যে ইরানের হামলায় মার্কিন সামরিক ঘাঁটির ক্ষয়ক্ষতি মেরামতের খরচ স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ব্যয়ের এই সর্বশেষ তথ্য নিয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। (১ ডলার সমান ১২৩.৯৮ টাকা হিসেবে এই হিসাব করা হয়েছে।)