পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ককরোচ জনতা পার্টি (সিজেপি) বাংলাদেশে সৃষ্ট পরিস্থিতির মতো ভারতজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
চলমান সহিংসতা ও দাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কথা স্বীকার করেছে ফ্রান্স। জনমাল রক্ষায় মেয়রদের হাতে দেওয়া হয়েছে আংশিক কারফিউ জারির ক্ষমতা।
অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইনসকে তার কার্যালয়ের সামনে গাড়িচাপা দেয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ইসরাইলি সেনাবাহিনীতে সামরিক দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো ইহুদিদের সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ১০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে ৮০ শতাংশই অতি-গোঁড়া হারেদি সম্প্রদায়ের সদস্য।
সরকারি চাকরিতে দায়িত্বে থাকা অবস্থায়ই পাকিস্তানি আমলাদের বড় অঙ্কের অর্থের বিনিময়ে বিদেশে স্থায়ী বসবাসের অনুমতি জোগাড়ের চেষ্টার তীব্র সমালোচনা করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
ইসরায়েলের নির্বাচনের আর এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি। এর মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে মুসলিমদের লক্ষ্য করে সহিংসতা, গ্রেপ্তারি অভিযান, বিদ্বেষমূলক মন্তব্য ও পুলিশি হামলার এক উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নতুন এক আন্তর্জাতিক প্রতিবেদনে।
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাকি কেতাবচিকে নিয়োগ দেয়া হয়েছে। দেশটির পার্লামেন্টে ২৩৭ জন আইনপ্রণেতার ভোটে তিনি নির্বাচিত হন।
ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যজুড়ে তাদের জ্বালানি ও বিনিয়োগ অবকাঠামোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বাজারে অনিশ্চয়তা রয়ে গেছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে চলমান সরকারবিরোধী বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনায় ২৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১০০০ পুলিশ সদস্য।