নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া: লোহাগাড়া উপজেলার দূর্গম এলাকার এতিমখানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা এক টাকায় আনন্দ ফাউন্ডেশন।
গতকাল বুধবার (১৪ জানুয়ারী) সকালে বান্দরবান পার্বত্য জেলা সীমান্তের দূর্গম এলাকা লোহাগাড়া উপজেলার গৌড়স্থানের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব উষ্ণতার কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, পরিচালনা পরিষদের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ আরিফুল ইসলাম, উপ-পরিচালক (দপ্তর) আব্দুল আহাদ ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শেফায়েত আলী প্রমুখ।
ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত দূর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে বিভিন্ন সহায়তা পৌঁছানো হয় না সেসব এলাকার এতিম, অনাথ, সুবিধাবঞ্চিত অসহায় মানুষ ও ক্ষুদ্র জনগোষ্ঠীদের সাহায্যে এগিয়ে আসা। তাই প্রতি বছর শীত মৌসুমেও এক টাকায় আনন্দ ফাউন্ডেশন সেখানে শীতের উপহার পাঠিয়ে শীতার্ত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেন প্রতিটি এতিম শিশু শীতের কষ্টকে লাঘব করে উষ্ণ থাকতে পারে।




