সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো.ইফতেখার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন।

শনিবার (০৩ জানুয়ারী) দিবাগত রাত সোয়া তিনটার দিকে তার নিজ বাড়ি উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি আলিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বসতঘরের সাথে লাগোয়া ছাগলের খোয়ার থেকে দেশীয় তৈরি একটি এলজি (বন্দুক), তিন রাউন্ড কার্তুজের গুলি ও একটি রাম দা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইফতেখার উল্লিখিত এলাকার মো. ইউনুসের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্তের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। প্রথমে ইফতেখারকে তার নিজ বাড়িতে আটক করা হয়। পরে তার (ইফতেখার) স্বীকারোক্তি মোতাবেক খোয়ার থেকে অস্ত্র, গুলি ও রাম দা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, এ ঘটনায় ইফতেখার এর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পূর্বে ইফতেখার এর বিরুদ্ধে থানায় কোন মামলা নাই বলে ওসি তদন্ত জানান।