বান্দরবান জেলা প্রতিনিধি: বড়দিন উপলক্ষে পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান সেনা জোনের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পাড়ার কিয়াং ঘর নির্মাণ ও সংস্করণের জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান সেনা জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি,জোনের উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।

পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত।এই কর্মসূচির আওতায় বিভিন্ন পাড়ার জন্য নিম্নোক্ত সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদান হস্তান্তর করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।