নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর সার্বিক দিক নির্দেশনায়  শহর রেঞ্জ এর  রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে শহর রেঞ্জের চৌকস টহল টিম কতৃক ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারঢালায় আজ শনিবার (১২ মাচ) ভোরে অভিযান চালিয়ে প্রায় ৭৫০ ঘনফুট বিবিধ প্রজাতির জ্বালানী বোঝাই ট্রাক নং-চ:মে:ট: ১১-৮৫৬১ গাড়িটি আটক করা হয় ।
জ্বালানী কাঠ বোঝাই ট্রাকটি তল্লাসীকালে কোন বৈধ কাগজপত্র না পাওয়ায় জব্দ করা হয়। জব্দকৃত বিবিধ জ্বালানী কাঠের মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা ও মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় এবং বন মামলা দায়েরের কাজ চলমান রয়েছে ।