আদালত প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতার হওয়া ২৬ নেতাকর্মীকে আজ শুক্রবার করাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাখাওয়াত হোসেন (২০), আবিদুল ইসলাম (২৩), সিফাত আলম সিজান (২৩), আবু নাসের মাহমুদ তুষার (২৮), মিনহাজ উদ্দিন (২৯), মো. মিজবাহ উদ্দিন (২৬), কায়সার হামিদ (২৯), সরোয়ার আজম (২২), কামাল (২২), আবু রিয়াদ (২৩), মো. নুরুল আলম (২৮), মো. ইব্রাহিম আলী (২৫), তারেকুল ইসলাম (২১), মো. হাবিবুল ইসলাম (১৯), মো. আব্দুল আহাদ (১৮), মো. আল আমিন (১৯), মো. হোসেন (২২০, মো. রিয়াদুল হামিদ, মো. গিয়াসউদ্দিন (২২০, মো. সাইফুল ইসলাম (২৯), মো. নাইম উদ্দিন (২৩), রাকিবুর রহমান (২২), আব্দুল ওয়াহিদ (২১), মো. ইনজামাম (১৮), মো. জুবায়রুল ইসলাম (১৯), মো. জাকারিয়া (২০)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাড়িতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করে নগরীতে নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবরে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু উস্কানিমূলক বই জব্দ করা হয়।
চান্দগাঁও থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক আকলিমা বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতার ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।




