প্রেস বিজ্ঞপ্তি: রেলওয়ে পূর্বাঞ্চলের বিভিন্ন সেবাপ্রার্থীদের দূর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ। আজ শুক্রবার নিজস্ব কার্যালয়ে এক জরুরী সভায় এ তথ্য জানানো হয়।
সভায় বক্তারা বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ কমার্শিয়াল ম্যানেজার নাজমুল ইসলাম নিয়মিত অফিস না করায় সেবাপ্রার্থীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। রেলওয়ের এই বাণিজ্যিক কর্মকর্তা সাপ্তাহে দুই দিন অফিস করেন। তাও আবার ২-৩ ঘন্টা। এতে করে সকলের দূর্ভোগ সৃষ্ট হয়। যাত্রীদের বৃহৎ টিকেট সংক্রান্ত এবং রেলের আয়ের সব কিছু ওই কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকলেও তিনি নিয়মিত অফিস না করায় সকলের দূর্ভোগ পোহাতে হচ্ছে। সভা থেকে তাকে নিয়মিত অফিসে উপস্থিত থেকে সেবাপ্রার্থীদের দূর্ভোগ দূর করার আহবান জানানো হয়।
সভায় পরিষদের ৫৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি হাবিবুল আলম।
সাধারণ সম্পাদক আলী ইমামের পরিচালনায় বক্তব্য রাখেন, পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব আহম্মদ, যুগ্ন সম্পাদক নুর হোসেন জগলু, সাংগঠনিক সম্পাদক এনায়েতুর করিম, প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন,দপ্তর সম্পাদক আরিফ ইসলাম প্রমূখ। দুপুর সোয়া ১টায় সভা প্রধান সভার সমাপ্তি ঘোষণা করেন।




