বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী দোছড়ির দূর্গম এলাকায় বণ্য শুকরের আক্রমণে কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এই ঘটনা ঘটে। নিহতের নাম আবুল বশর (৪৫)।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত আবুল বশর পেশায় কাঠুরিয়া ছিলেন। গত বুধবার বাংলাদেশ-মায়ানমার সীমান্ত লাগোয়া ডলুঝিরি চাকপাড়ার দূর্গম পাহাড়ে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। সেখানে বন্য শুকরের আক্রমণের শিকার হন। পরে সহপাঠী কাঠুরিয়ারা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। নিহত আবুল বাশার পার্শ্ববর্তী রামু উপজেলার মৌলভীর কাটা সিদ্দিক মিয়াজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন- কুরিক্ষং চাকপাড়া থেকে লাশটি পরিবার উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এসেছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ শেষে লাশটি থানায় নিয়ে আসবে। এরপর পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হবে।