বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক মাদক মামলার কয়েদীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের নাম দিলদার আলীক প্রামাণিক (৪৮)। তিনি লামা উপজেলার লেমুঝিরি এলাকার বাসিন্দা।
জেলা কাগাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দিলদার আলী (কয়েদী নং- ৪০২০) এজমা রোগী ছিলেন। বুধবার রাতে কারাগারে হঠাত করে শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাকর্তৃপক্ষ দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকাৎসারত অবস্থায় সেখানে তিনি মারা যান। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন, দিলদার আলীর সাজা হওয়ার পর থেকে পলাতক ছিলেন। গত ১৪ফেব্রুয়ারী তাকে বান্দরবান কারাগারে নেওয়া হয়েছিল। মৃত্যুর অন্য কোন কারণ নেই বলে স্বীকার করেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কারাগারের জেলার ফোরকান ওয়াহিদ বলেন, ২০০৮ সালের মারামারির একটি মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত আসামি দিলদার অসুস্থ হয়ে পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




