লোহাগাড়া প্রতিনিধি: অনিচ্ছাকৃতভাবে নিজের ভুলের জন্য মাননীয় আদালত, আইনজীবিদের কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা নবনির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার চরম্বা ইউপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে তিনি সাংবাদিকদের মাধ্যমে ক্ষমা চান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, আমি ৪ নং চরম্বা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন।

গত জুমাবার একটা মাহফিলে মাননীয় আদালতের একটা সিদ্ধান্ত নিয়ে অনিচ্ছাকৃতভাবে এবং ভুলবশত: মন্তব্য করেছি। যেটি ছিল অনিচ্ছাকৃত। আমি মাননীয় আদালতের কাছে ক্ষমাপ্রার্থী এবং পাশাপাশি সম্মানিত আইনজীবিদের কাছে ক্ষমাপ্রার্থী। আমার প্রত্যাশা মাননীয় আদালত এবং সম্মানিত আইনজীবি মহোদয়গণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি অঙ্গিকার করছি যে, ভবিষ্যতে আমি এ রকম কোন ধরণের আচরণ করবো না। আমি সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে লোহাগাড়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং চরম্বা ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।