প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রামে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছেন রাষ্ট্রায়াত্ব পাটকল কর্পোরেশন অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা পরিষদ (বিজেএমসি) চট্টগ্রাম অঞ্চল। আজ বুধবার সকাল ১১টায় আমিন জুট মিল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় অনতিবিলম্বে পাওনা পরিশোধের দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে মিল বন্ধ হওয়া পর্যন্ত যারা চাকরি থেকে অবসরে গেছেন তাদের বকেয়া এখনও আদায় করা হয়নি। এসব মানুষগুলোর পরিবার কিভাবে চলছে কেউ খোঁজ-খবরও রাখেনি। তারা অনেকে আছেন আর্থিক কষ্টে। করোনা মহামারিতে অবসরে যাওয়া অনেকে মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারও আছে আর্থিক কষ্টে। ৬০-৬৫ বছর চাকরি করে শেষ বয়সে এসে যেখানে এই টাকা পেয়ে আনন্দে সময় কাটানোর কথা, এসব কর্মচারীদের এখন অর্থাভাবে দিন পার করতে হচ্ছে।

তারা বলেন, পাওনা পরিশোধে বাংলাদেশ জুট মিল করপোরেশনের কোনও উদ্যোগ দৃশ্যমান নয়। এমনকি এ বিষয়টি নিয়ে মাথাব্যথাও নেই তাদের। এমন পরিস্থিতিতে আন্দোলন করা ছাড়া আমাদের আর পথ নেই।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে আমিন জুট মিলসহ ২৬টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়। এসময় কিছু শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করা হলেও ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের পাওনা অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়নি।