ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে মোটরবাইকের ধাক্কায় দুলামিয়া (৯৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মার্চ) উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পশ্চিম সুয়াবিল লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি উক্ত এলাকার বৈদ্যরহাট বাজারের পাশের মৃত ইব্রাহিমের পুত্র।
জানা যায় পশ্চিম সুয়াবিল লালমাটি সড়কে রাস্তা পারাপারের সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয় দুলামিয়া । পরে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমাতুজ জোহরা তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থনীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
Post Views: 309




