নিজস্ব প্রতিবেদক: রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ কালুরঘাট সেতুতে জরুরি ভিত্তিতে কার্পেটিংয়ের কাজ শুরু করতে যাচ্ছে। এতে কালুরঘাট সেতুর ওপর ট্রেন ও যানবাহন চলাচলের ঝুঁকি কমে যাবে।
প্রায় পৌনে এক কিলোমিটার দীর্ঘ এই সেতুতে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে প্রকৌশল বিভাগ। প্রাপ্ত তথ্যানুযায়ী , চট্টগ্রাম-দোহাজারী সেকশনের জানআলীহাট-গোমদন্ডী স্টেশনের মধ্যবর্তী কালুরঘাট সেতুর ওপর ১৪ মার্চ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা রোড সার্ফেস কার্পেটিং কাজ করা হবে। কাজ দ্রুত শেষ করার জন্য রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা সেতুর ওপর সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
উল্লেখ্য, রেলওয়ে কর্তৃপক্ষ কালুরঘাট সেতুটি ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এরপরও জোড়াতালি দিয়ে চলাচল করছে যানবাহন। সেতু দিয়ে ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। বিকল্প কোন রাস্তা না থাকাতে ঝুকি নিয়ে যানবাহনও মানুষ চলাচল করছে।




