প্রেস বিজ্ঞপ্তি: নগরীর পাথরঘাটা আওয়ামী পরিবারের অস্থায়ী কার্যালয়ে গতকাল সোমবার ৭ মার্চ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন কোতোয়ালী থানার সম্পাদক মন্ডলীর সদস্য দীপক ভট্টাচার্য্য। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেকার সাইমুল চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান রোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবছার উদ্দিন চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাধন দাশ, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক দিলীপ কান্তি রুদ্র, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য এড. তপন কুমার দাশ, প্রকাশ লাল কুয়ার জৈন, এড. উজ্জ্বল দাশ, আবু বক্কর, উত্তম কুমার দাশ, মোঃ ওমর ফারুক। আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীগের নেতৃবৃন্দ আফজাল হোসেন আরজু, মোঃ রায়হান হাসান চৌধুরী, মোঃ রুবেল, জাওয়াদ বিন মাহবুব, মোঃ সাদ্দাম হোসেন, সৌরভ দেওয়ানজী, শাওন দাশ প্রমুখ।




