মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি চট্টগ্রাম ১ আসন মিরসরাই থেকে ৭ বার নির্বাচিত সাংসদ । ১৯৭২ সালে প্রথম সাংসদ নির্বাচিত হয়ে তিনি ৫০ বছর চট্টগ্রামসহ জাতীয় রাজনীতির বর্ষীয়ান নেতা । মহান স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর একান্ত সহচর হিসেবে মুক্তিযুদ্ধে ১নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে অসামান্য অবদান রাখেন। ২০২১ সালে তাকে রাষ্টীয়ভাবে স্বাধীনতা পদক প্রদান করেন। দীর্ঘ ৭ মাস ধরে তিনি বার্ধ্যক্যসহ নানা শারিরীক সমস্যায় ভুগছেন। তারই উত্তরসূরী হিসেবে মিরসরাই উপজেলার রাজনীতির মাঠে চষে বেড়াচ্ছেন মেজ সন্তান আইটি বিশেষজ্ঞ চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল। বাবার বার্ধ্যক্য সমস্যার কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী এমন গুঞ্জন রয়েছে মিরসরাইয়ে সর্বত্র। ইতিমধ্যে মাহবুব রহমান রুহেল তরুণ প্রজন্মের কাছে স্বপ্নপুরুষ হয়ে উঠেছেন।

জানা যায়, মঙ্গলবার (৮ মার্চ) সকালে ৭ নং কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহ উদ্দিনের সহায়তায় বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রলীগ কর্মীরা মানবসৃষ্ট অক্ষরে মাহবুব রহমান রুহেলের নাম লিখে তাদের নেতার প্রতি আবেগ, উচ্ছাস ভালোবাসা প্রকাশ করেন।

কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগের নেতা রেহান উদ্দিন , মো. সুমন, হাসিব এই উদ্যোগ নেন। তাদের এই অনন্য উদ্যোগ শতশত মানুষের নজর কাড়ে।

রেহান বলেন, মিরসরাইয়ের সাংসদ হিসেবে আগামী দিনের রাজনীতির একমাত্র নিরাপদ অভিভাবক মাহবুব রহমান রুহেল। তার হাতকে শক্তিশালী করতে আমরা ৭ নং কাটাছরা ইউনিয়ন ছাত্রলীগ ঐক্যবদ্ধ।

ছাত্রলীগ নেতা হাসিব বলেন, আমরা রুহেল ভাইকে ভালোবাসি। উনি আামাদের তারুণ্যের আইডল। আমরা আশা করি তরুণ সমাজের স্বপ্নপুরুষ রুহেল ভাইয়ের নেতৃত্বে মিরসরাই উপজেলা ভবিষ্যতে আরো আধুনিক ও সমৃদ্ধ হবে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রাম হবে শহর।