বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে দুর্ঘটনায় এক চাঁদের গাড়ি চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে রোয়াংছড়ি উপজেলার কুহালং ভাঙ্গামুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জেলা সদর থেকে মালামাল বোঝাই গাড়িটি পাহাড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান চালক সিংওমং মারমা (৩৫)। তিনি তারাছা ইউনিয়নের হ্লাফাইমুখ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় গাড়ীতে থাকা তিন যাত্রী লাফিয়ে রাস্তায় পড়ে গেলে তারা প্রাণে রক্ষা পান। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত জীপ চালক সিংওমং মারমার লাশ হাসপাতালের মর্গে আনা হয়েছে।
Post Views: 361




