দি ক্রাইম, ঢাকা: বিদ্যুৎ বিভাগের মাসিক সমন্বয় সভা এবং বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত মাসিক সমন্বয় সভা আজ সোমবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিউবো চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিদ্যুৎ খাতের দপ্তর, সংস্থা ও কোম্পানির প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে বিউবো’র সদ্য বিদায়ী চেয়ারম্যান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেনকে বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর / সংস্থা / কোম্পানির পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিদ্যুৎ সচিব, অতিরিক্ত সচিবগণ এবং বিভিন্ন দপ্তর / সংস্থা / কোম্পানির প্রধানগণ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
Post Views: 310



