কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকার পর আবারো পোশাকশিল্পে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

সকাল থেকে সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’-এর শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানিয়েছেন, এই এলাকার অন্য কোনো কারখানায় সমস্যা নেই এবং সবাই স্বাভাবিকভাবে কাজ করছেন। তিনি জানান, শুধু স্টারলিং গ্রুপের শ্রমিকরাই ঝামেলা করছেন এবং সেখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

অন্যদিকে একই দাবিতে সকালে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশসহ বিজিবি মোতায়েন রাখা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানিয়েছেন, শ্রমিকেরা সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও পরে কিছু কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন।