নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন প্রতিষ্টান ও ব্যক্তির নিকট অবৈধ দখলে থাকা ২০ কাঠারও বেশি জায়গা উদ্ধার করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মহানগরের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে থাকা এই জায়গা আজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি। এসময় বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল এম শাহজাহান ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, আজ সকাল ৮টা থেকে অভিযানে নেমে ২০ কাঠারও বেশি জায়গা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা যায়, আজ থেকে ২০ বছর আগে চট্টগ্রাম বন্দর থেকে এই জায়গা লিজ নেয় শেখ জোবায়ের ও জাহেদ নামে দুই ব্যক্তি। বন্দরের পাওনা টাকা পরিশোধ না করায় বন্দর কর্তৃপক্ষের সাথে ঝামেলা হয় যা পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। কিছুদিন আগে উচ্চ আদালত মামলাটি খারিজ করলে আজ সকাল থেকে অভিযানে নামে বন্দর কর্তৃপক্ষ।