চৌদ্দগ্রাম প্রতিনিধি: শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়া কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এল পি জি অটো ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলন শুরু করে। এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে দেশ বিরোধী কিছু সংখ্যক লোক আন্দোলনে ঢুকে হঠাৎ করে মহাসড়ক সংলগ্ন অবস্থিত একজন রেমিট্যান্স যোদ্ধার কষ্টের টাকা দিয়ে নিজ গ্রামে গড়ে তোলা বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এল পি জি অটো ফিলিং স্টেশন ভেঙ্গে চুরমার করে দেয়।
ব্যক্তি আক্রোশে ঘোলপাশা ইউনিয়ন ইউপি সদস্য রিয়াজ এর নেতৃত্বে একদল সন্ত্রাসী ফিলিং স্টেশনে ঢুকে হামলা ও ভাংচুর করে নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।এমন অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম এল পি জি অটো ফিলিং স্টেশনের স্বক্তাধিকারী রেমিট্যান্স যোদ্ধা আরশ মজুমদার।
আরশ মজুমদার গণমাধ্যমকর্মীদের জানান, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইউপি সদস্য রিয়াজ উদ্দিনের নেতৃত্বে কিছু সংখ্যক লোক আন্দোলনকে পুঁজি করে আমার এল পি জি অটো ফিলিং স্টেশনে ডুকে এলোপাতাড়ি হামলা চালায় ও আমার ফিলিং স্টেশনে থাকা একটি ফ্রার্ম থেকে সকল হাস মুরগী সহ সকল মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, আমি একজন প্রবাসী তাই বলে কি সন্ত্রাসীরা এইভাবে দিনে দুপুরে প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সকল কিছু নিয়ে যাবে? তাহলে দেশের জনগণ কি ভাবে ব্যাবসা বাণিজ্য করবে? সন্ত্রাসীদের কর্মকান্ড ও লুটপাটের সকল কিছু সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করবে প্রশাসন। আমি সিসিটিভি ফুটেজ দেখে ৪জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে আসছি থানায়। আমি প্রশাসনের কাছে দাবী জানাই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
আবুল হাশেম এল পি জি অটো ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, গত ৫ই আগস্ট বিকালে আন্দোলনকারীরা হঠাৎ করে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে এসে ফিলিং স্টেশনে ঢুকে এলোপাতাড়ি হামলা চালায় ও আমাদেরকে মারার জন্য আক্রমণ চালায়। আমি অন্য একটি জায়গায় গিয়ে নিজেকে রক্ষা করি। পরবর্তীতে এসে দেখি ক্যাশে থাকা ৫ লক্ষ টাকা সহ নিয়ে যায় হামলা কারীরা। আমরা প্রশাসনের কাছে দাবী জানাই তাদেরকে আইনের আওতায় আনার জন্য।
চৌদ্দগ্রাম থানা প্রশাসন জানায়, এই ধরনের একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আমরা আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।




