সেলিম উদ্দীন, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারের নির্মানাধিন ড্রেন যেন ব্যবসায়ী-পথচারীদের গলার কাঁটা। দীর্ঘ অর্ধ বছরেও
শেষ হয়নি বাজারের ড্রেন নির্মাণ কার্যক্রম। ছয় সপ্তাহের মধ্যে শেষ করার কথা থাকলেও এপর্যন্ত নির্মাণ কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ট ঠিকাদার। যার কারনে নির্মিত এ ড্রেন নিয়ে ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরজমিন দেখা গেছে, চরম ভোগান্তিতে রয়েছে ব্যবসায়ীরা। অপরদিকে কষ্টের শেষ নেই দোকানদার ও স্থানীয়দের। নির্মাণ কাজ শেষ না হওয়ায় অনেকের ব্যবসা-বাণিজ্যও বন্ধের পথে। যাচ্ছেনা গাড়ি আনা- নেওয়ার কাজ। ব্যবসা-বাণিজ্য ফেলে চলে গেছে অনেকে। ময়লা আর্বজনার ভাগাড়ে পরিনত ড্রেনে পানি চলাচল না হওয়ায় ক্রেতা- বিক্রেতাদের সমাগম এমরকি নেই পরিবেশ।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, গত ছয় মাস পূর্বে ঈদগাঁও বাজারের প্রধান সড়কে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কার্যক্রম শুরু করা হয়। দেড় মাসের মধ্যে এ কাজ শেষ করার কথা থাকলেও এখনো অর্ধেক কাজ শেষ করা সম্ভব হয়নি। মহাসড়কের বাস স্টেশন থেকে শুরু হয়ে ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্ব পর্যন্ত বিস্তৃত বিদ্যমান ড্রেন উন্নয়নের এ কার্যক্রম চলছে কচ্ছপ গতিতে।

ঈদগাঁও বাজারের মঞ্জুরুল হক চৌধুরী ব্যাপক ক্ষোভ ঝাড়েন নির্মানাধীন ড্রেনের বিষয়ে। তিনি জানান, বাজারের দক্ষিণ পার্শ্বে ডিসি রোডের পাশেই তিনি দীর্ঘদিন সপরিবারে বসবাস করছেন। বাড়ি সংলগ্ন তার অনেক দোকানপাটও রয়েছে। মূল সড়ক থেকে ৬ ইঞ্চি নিচে গর্ত খুঁড়া হয়েছে ড্রেনের উন্নয়নের জন্য। ফলে রাস্তা-বৃষ্টির পানি ময়লা এসব গর্তে এসে জমা হওয়ায় ব্যাপক দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ ও পথচারীদের ভোগান্তির শেষ নেই। তিনি দ্রুত সময়ে নালার কাজ শেষ করে জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

ঈদগাঁও বাজারের ব্যবসায়ী মাহমুদুল করিম গুন্নু জানান, জন গুরুত্বপূর্ণ ঈদগাঁও ইউনিয়ন পরিষদ ও প্রাণিসম্পদ কল্যাণ অফিসের পূর্ব পার্শে ড্রেনের মুখ মাসের পর মাস খোলা থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ফেরি ব্যবসায়ীরা ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। যারা এতদিন ড্রেনের স্ল্যাবের উপর বসে ব্যবসা-বাণিজ্য করতেন তারা অনেক আগেই ব্যবসা গুটিয়ে ফেলেছেন। দ্রুত এ অবস্থার অবসান হওয়া দরকার বলে তিনি মনে করেন।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, নালা নির্মানের বিষয়টি শীঘ্রই শেষ করার তাগিদ দেয়া হয়েছে। জনদূর্ভোগের বিষয়েও সংশ্লিষ্টদের সর্তক করা হয়েছে।