নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি যাকাত তহবিলের নগদ ২ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হল ৪৫ জনের মাঝে। ০৯ জুলাই মঙ্গলবার সকালবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যাকাতের উক্ত টাকা বিতরণ করা হয়েছে।

উপকারভোগীরা হলেন এলাকার গরীব, অসহায় ও প্রতিবন্ধী। ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার আবু বকর রফিক ও মডেল কেয়ারটেকার মোঃ রাশেদুল হকসহ অন্যরা।

সভাপতির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান সরকার গরীব, অসহায়, প্রতিবন্ধী ও দুখী মানুষের প্রতি আন্তরিক। যাকাত তহবিলের টাকা উপকারভোগীদের প্রয়োজনীয় কাজে আসবে বলে উল্লেখ করেন তিনি।