মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম( কুমিল্লা): কুমিল্লা চৌদ্দগ্রামে মুজিবুল হক মুজিব এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে, গত সোমবার সারাদিন শ্রীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড পরিষদ কার্যালয় হাজারো জনতার উপস্থিতিতে ও ১নং ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার তার বক্তব্যে বলেন, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি মহোদয়, এই চৌদ্দগ্রাম এর প্রতিটি ইউনিয়নে যে উন্নয়ন করেছে তা কোনো এমপি মন্ত্রীরা করতে পারেনি। তাই চৌদ্দগ্রামের উন্নয়নের লক্ষ্যে আবারও মুজিবুল হক মুজিব এমপি মহোদয়কে নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।, জনগণের দাবী জানানোর জন্যই এই ওয়ার্ড সভার আয়োজন করা হয়েছে।মুজিবুল হক মুজিব এমপির সহযোগীতায় এই শ্রীপুর ইউনিয়ন যে অসমাপ্ত কাজগুলো আছে তা সমাপ্ত করবো।
এই সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড মেম্বার কাজী আলমগীর হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার আবাদ মোল্লা,৭নং ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, ৬নং ওয়ার্ড মেম্বার নাজমুল হাসান চৌধুরী নয়ন, ৮নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন, মহিলা সংরক্ষিত ইউপি সদস্য তফুরা আক্তার, ইউপি সদস্য মরিয়ম, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নেভী হারুন, শ্রীপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, মাষ্টার রফিকুল ইসলাম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রব সহ অত্র ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,



