*হেরে গেছেন দু’ভাইস চেয়ারম্যানও

আহমদ কবির: আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে অবিশ্বাস্য ও তাক লাগানো বিজয় অর্জন করেছেন কাজী মোজাম্মেল হক। চলছে ঘরে ঘরে বিজয় উৎসব। গত বুধবার ২৯ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্ধি প্রার্থী বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে ২২ হাজার ৪৩৪ ভোটের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন। হেরে গেছেন দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী দোলন মজুমদার ও মরিয়ম বেগম।

কাজী মোজাম্মেল হক পেয়েছেন ৫৮ হাজারের চেয়ে কিছু বেশি ভোট। বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন প্রায় ৩৬ হাজার ভোট। দিনভর টানটান উত্তেজনা এবং নানা কৌতুহলের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং শান্তিপূর্ন নির্বাচনের মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকালে বরুমছড়া ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সামান্য একটি তুচ্ছ ঘটনা ঘটলেও অন্য কোথাও নির্বাচনী হাঙ্গামা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে কি কারণে সাধারণ মানুষের কাছে ভাল মানুষ হিসেবে পরিচিত আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী অপর প্রার্থীর কাছে বিশাল ভোটের ব্যবধানে হেরে গেছেন এনিয়ে উপজেলার সর্বত্র কৌতুহল ও নানা প্রশ্নের জম্ম দিয়েছে। অনেকে করছেন চুলছেরা বিশ্লেষন। তিনি সাবেক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবু ও তার পরিবারের একান্ত আপনজন ও পারিবারিক সদস্যের মতো। নির্বাচনে ভোটের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সভাপতি এমএ মান্নানকে বসিয়ে দিয়ে তাকে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয় বাবু পরিবারের পক্ষ থেকে।

সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নিজ বাসভবনে নেতাকর্মীদের নিয়ে ঘটা করে সভা বসিয়ে ঘোষনা দেয়া হয় তৌহিদুল হক চৌধুরী নির্বাচন করবেন অপর প্রার্থী এমএ মান্নান চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। এখন থেকে নেতাকর্মীরা তৌহিদুল হক চৌধুরীর পক্ষে কাজ করার নির্দেশ দেন সাবেক এই মন্ত্রী। বিরোধী দলবিহীন এই নির্বাচনে তৌহিদুল হক চৌধুরীর সাথে প্রতিদ্বন্ধিতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক। দীর্ঘ কয়েক মাসের অধিক সময় ধরে দুই প্রতিদ্বন্ধি প্রার্থী পুরো আনোয়ারার মাঠ চষে বেড়িয়েছেন সাধারণ মানুষের কাছে গেছেন ভোট ও দোয়া প্রার্থনা করেছেন। নিজ যোগ্যতা তুলে ধরেছেন।

একই সাথে কর্মী সমর্থকরাও বসে ছিলনা তারাও মানুষের কাছে ভোট ভিক্ষা করেছেন প্রার্থীর জন্য দোয়া চেয়েছেন। কাজী মোজাম্মেল হক কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানীতে(কাফকো) চাকরী করতেন। সিবিএ সভাপতি ছিলেন দু’বার। পদন্নোতি পেয়ে অফিসার হয়েছেন। ছাত্র জীবনে তিনি ছাত্রলীগের কর্মী থেকে নেতা হয়েছেন।

চট্টগ্রাম কলেজে হামলার শিকার হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের দু’বার সাধারণ সম্পাদক দু’বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রীধারী কাজী মোজাম্মেল হককে সবাই দক্ষ কৌশলী পাকা খেলোয়াড় হিসেবে জানে ও চিনে। তিনি অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপির সমর্থন পেয়েছেন বলে মাঠের নেতাকর্মীরা বলাবলি করলেও তিনি তার পক্ষে নির্বাচনের মাঠে ছিলেন না কোথাও কাউকে বলেননি অমুক প্রার্থীকে ভোট দিতে হবে।

পরাজিত প্রার্থীর লোকজন গুজব ছড়িয়েছেন অভিযোগ এনেছেন তার পক্ষে মন্ত্রী কাজ করছেন। সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লোকজন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা বলেছেন মন্ত্রী কলকাঠি নেড়েছেন। কিন্তু কোন প্রমান নেই। মাঠে দেখা গেছে আওয়ামী লীগের পুরো শক্তি ১১ ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা মাঠে তৌহিদুল হক চৌধুরীর পক্ষে কাজ করেছেন। তারপরও তিনি ভোটে হেরে গেছেন বিশাল ব্যবধানে। তার এই পরাজয় অনেকে মেনে নিতে পারছেনা। কেন ঘটলো এমন পরাজয়। তাও বিশাল ব্যবধান। তবে নির্বাচনে কোন ধরনের খাদ ছিলনা পক্ষপাত ছিলনা প্রশাসন ছিল একেবারে নিরপেক্ষ কঠোর। কেন্দ্র দখল ভোট ডাকাতি হয় নাই। জনগণ ন্তিপূর্নভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পেরেছেন। অনেক ভোটার শুকরিয়া আদায় করেছেন। বলেছেন বহুদিন পর একটি ভোট দিলাম। নির্বাচনে আইন শৃংখলাবাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আন্তরিকভাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনে পক্ষপাত কিংবা গাফেলতি হয়েছে এমন অভিযোগ এখনো পর্যন্ত কেউ দাঁড় করাতে পারেনি।

তৌহিদের হারের নেপথ্যে যেসব কারণ উঠে আসছে

তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ারা উপজেলা থেকে আবুল কালাম চৌধুরী, ডাঃ নাসির উদ্দীন মাহমুদ,বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, এমএ মান্নান চৌধুরী, কাজী মোজাম্মেল হক ও ছাবের আহমদ চৌধুরী প্রতিদ্ধন্ধিতার ঘোষনা দেন। নির্দিষ্ট সময়ে নমিনেশন ফরম ও জমা প্রদান করেন এসব প্রার্থী। প্রত্যাহারের সময়ে আবুল কালাম চৌধুরী, ডাঃ নাসির উদ্দীন মাহমুদ ও ছাবের আহমদ চৌধুরী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। বাকী থাকেন তিন প্রার্থী এমএ মান্নান চৌধুরী বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও কাজী মোজাম্মেল হক। এই তিন প্রার্থী নির্বাচনে লড়ার জন্য জোর কদমে কোমড় বেঁধে মাঠে নামেন।

তৌহিদুল হক চৌধুরী ও এমএ মান্নান চৌধুরী সাবেক ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থিত প্রার্থী। কাজী মোজাম্মেল হক অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপির সমর্থিত বলে সংবাদপত্রে প্রচার হয়। তৌহিদুল হক চৌধুরী মন্ত্রীর সমর্থন নিয়ে আনোয়ারা উপজেলায় দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এমএ মান্নান উপজলা আওয়ামী লীগের সভাপতি বটতলী ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক মন্ত্রীর ইঙ্গিত পেয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথী হন তিনি।

সাবেক মন্ত্রী পারিবারিক গুরুত্ব দিতে গিয়ে নিজ বাসভবনে তড়িগড়ি সভা ডেকে এমএ মান্নান চৌধুরীকে ভোট থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং তৌহিদুল হক চৌধুরীকে সমর্থনের কথা জানান। দলকে গুরুত্ব না দিয়ে দলের পদকে গুরুত্ব না দিয়ে তিনি দিয়েছেন ব্যাক্তিকে ফলে তৌহিদুল হক চৌধুরীর হার তরান্থিত হয় বলে মাঠের কর্মী সমর্থকরা অভিযোগে জানান। শুনা যাচ্ছে, অনেকে অভিমান করে ভোটের মাঠে না থেকে ভোট না দিয়ে ঘরে বসে ছিলেন বলে এমন খবরও পাওয়া যাচ্ছে। তবে এই ভোটে তৌহিদুল হক চৌধুরীর বিজয় অর্জন সম্ভব না হলেও অন্তত তিনি কাছাকাছি হাড্ডা হাড্ডি লড়াইয়ে যেতে পারতেন বলে অনেকে বলেছেন। তৌহিদুল হক চৌধুরীর পরাজয় সাবেক মন্ত্রীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে গণ্য করছেন কেউ কেউ।

এদিকে তৌহিদুল হক চৌধুরী পক্ষে মাঠে নামানো হয় সাবেক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর চৌধুরীকে। ভোটের কয়েকদিন আগে এলাকায় গিয়ে তৌহিদের পক্ষ ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের রোষানলে পড়েন বলে জানিয়েছেন এলাকার লোকজন। কেউ কেউ বলতেন তিনি আগে থেকে পরিচিতি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়শা খান এমপির পক্ষের লোক হিসেবে। ভোটের মাঠে কাজী মোজাম্মেল হকের পক্ষের লোক হিসেবে। তিনি রন ভঙ্গ দিয়ে পক্ষ ত্যাগ করে হাসির খোরাগে পরিনত হয়েছেন এলাকায়। আগে থেকে এলাকায় তার কোন জনসমর্থন নেই।

ভোটে ক্যারিশমা দেখিয়েছেন আবুল কালাম চৌধুরী প্রফেসর ডাঃ নাসির উদ্দীন মাহমুদ

এই নির্বাচনে কাজী মোজাম্মেল হকের বিজয়ের পেছনে বড় ধরনের কাজ করেছেন আবুল কালাম চৌধুরী ও প্রফেসর ডাঃ নাসির উদ্দীন মাহমুদ এর সমর্থন। এই দু’জন ভোটের মাঠে ভোটের দিন পর্যন্ত সক্রিয় ছিলেন। মাঠের মোড় ঘুরিয়ে দিতে পেরেছেন এই দু’জনের ক্যারিশমেটিক তৎপরতায়। আরও অনেকে ছিলেন এই দু’জনের সাথে কাজীর পক্ষে।

নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন সুজন সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাঈনুদ্দীন মনসুর (সিটি মনসুর), মাঈনুদ্দীন আহমদ খান পিন্টু, ব্যবসায়ী মোজাম্মেল হক পারকির মোঃ আনোয়ারসহ আরও অনেকে কাজী মোজাম্মেল হকের পক্ষে মাঠে জোরালো ভূমিকা রেখেছেন প্রচারণা চালিয়েছেন। এসব নেতারা মাঠে থাকায় জনস্রোত সৃষ্টি হয় জনপ্রিয়তা বেড়ে যায় কাজীর। ফলে দ্রুত জনসমর্থন কমে গিয়ে ভোটে শোচনীয় পরাজর বরণ করেন তৌহিদুল হক চৌধুরী। অজানা আরও অনেক কারণ আছে বলে জানিয়েছেন এলাকার লোকজন।