নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা থানার ওসি সোহেল আহমদকে প্রত্যাহার করে নিতে বলেছেন নির্বাচন কমিশন। সোমবার (২৭- ৫-২৪) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এতথ্য জানানো হয়। নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ওসিকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করে সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রধান করেছেন। তবে দুর্নীতিবাজ ঘুষখোর এবং ইয়াবা ব্যবসায়ীদের পরোক্ষভাবে প্রশ্রয়দানকারী ওসি (তদন্ত) মহিউদ্দীন আহমদকে দ্রুত বদলি করার জন্য নির্বাচনে প্রতিদ্ধন্ধি এক প্রার্থী দাবী
জানিয়েছেন।

সুত্রটি জানায়, সোহেল আহমদ বছর খানেক আগে আনোয়ারা থানায় পুলিশ পরিদর্শক (ওসি) হিসেবে যোগ দেন। যোগ দেয়ার পর থেকে তিনি নানা বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এনিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এমনকি তিনি আদালতের আদেশ পর্যন্ত অমান্যের দৃষ্টতা দেখিয়েছেন বলেও অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এতোসব অভিযোগ উঠার পরও তিনি কাউকে পরোয়া না করে দাপুটের সাথে ওসিগিরি করতে থাকেন আনোয়ারা থানায়। দুই ওসি সোহেল আহমদ ওসি (তদন্ত) মহিউদ্দীন আহমদ সাধারণ মানুষের বিরুদ্ধে প্রতিপক্ষ থেকে মোটা অংকের টাকা নিয়ে টুনকো অজুহাতে মামলা টুকে দেয়া থানায় দালালদের আশ্রয় প্রশ্রয় দেয়াসহ ইত্যাকার নানা অভিযোগ উঠতে থাকে তাদের বিরুদ্ধে। তিনি এই থানায় যোগ দেয়ার পর মাদকের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি বরং মাদক ব্যবসায়ীদের আস্কারা দিয়েছেন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে। তিনি ধরাকে সরা জ্ঞান করে ওসির চেয়ারে বসে যা ইচ্ছা তাই করেছেন। থানায় দালালদের সাথে অবাধে বিচরণ ক্ষেত্র বানিয়েছেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক সিনিয়র সাংবাদিক ব্যাক্তিগত কাজে আনোয়ারা থানায় গেলে তিনি সাক্ষাত না দিয়ে বসিয়ে রাখার মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে।

সুত্রটি আরো জানায়, বৈরাগের নিরাপরাধ লোকজন অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানার ওসি সোহেল আহমদ এর কাছে বারবার ছুটে গেলেও ন্যায় বিচার পায় নাই। পরে বাধ্য হয়ে উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) নুরুল আলম মিনার কাছে ছুটে যান। পরে তিনি এসব নিরাপরাধ অসহায় মানুষদের ব্যাপারে যথাযত আইনী ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ সুপার এসএম শফিউল্লাহ’র কাছে পাঠান। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নিয়ে অপর পক্ষকে সহযোগিতা না করার মতো গুরুতর অভিযোগ উঠার পর তার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন এক প্রার্থী। তার বিতর্কিত ভুমিকা এবং নানা অনিয়মের বিষয়ে দৈনিক কালবেলা, দৈনিক সাঙ্গু , দি ক্রাইম ও অনলাইন পোর্টালে বিস্তারিত সংবাদ প্রকাশ করা হয়। বিতর্কিত ভুমিকা ও পক্ষপাতের অভিযোগে নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে অবশেষে তাকে বিদায় জানাতে বাধ্য হন নির্বাচন কমিশন।

ওসি সোহেল আহমদকে আনোয়ারা থানা থেকে প্রত্যাহার করার সিদ্ধান্তে সাধারণ ক্ষতিগ্রস্থ মানুষ খুশি হলেও দুর্নীতি পরায়ন বিতর্কিত আরেক ওসি (তদন্ত) মহিউদ্দীন আহমদকে দ্রুত প্রত্যাহার করার দাবী সর্বমহলের। একই সাথে নির্বাচন কমিশন চন্দনাইশ থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। প্রত্যাহারের চিঠি চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে পৌঁছেছে বলে জানিেেছন সংশ্লিষ্ট সুত্র।

নির্ভরযোগ্য একটি সুত্র জানায়, সম্প্রতি উপজেলার কৈখাইন গ্রামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণ করা হয়। উদ্ধার করতে পিতা মাতা এবং পরিবারের লোকজন থানায় ছুটে যান সাধারণ ডায়েরী করতে। ওসি তদন্ত মহিউদ্দীন আহমদ এর কাছে গেলে তিনি ধমক দিয়ে নাটক করা হচ্ছে বলে থানা থেকে তাদের তাড়িয়ে দেয়। এর আগে তিনি উদ্ধারের নামে ওই পরিবার থেকে ৫ হাজার টাকা নেন। এঘটনার আগে আরও একটি অপহরণের ঘটনা ঘটে। কিন্তু দায়ি ব্যাক্তিদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়া হয়নি থানা পুলিশের পক্ষ থেকে।