নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়ায় মিনি ট্রাকের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী মোঃ কাইছার (১৭) নামে এক কিশোর। একই দূর্ঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেল চালক জিয়াউর রহমান (৪০)। গত বৃহস্পতিবার (২৩ মে) রাত সোয়া ১১টায় এদূর্ঘটনা ঘটেছে লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া মাদ্রাসা গেট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে।

নিহত আরোহী লোহাগাড়া উপজেলা সদরের দরবেশহাট সওদাগর পাড়ার নুরুল আবছার বদনের পুত্র। আহত মোটরসাইকেল চালক একই পাড়ার ফোরক আহমদের পুত্র বলে জানা গেছে। দূর্ঘটনা কবলিত মিনি ট্রাক ও মোটরসাইকেল দোহাজারী হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রটি জানায়।

সূত্র মতে, দূর্ঘটনায় হতাহতরা চকরিয়া থেকে ফিরছিলেন নিজ বাড়িতে। ঘটনাস্থলে পৌছলে পেছন থেকে চট্টগ্রাম শহরমুখী দ্রুতগতির মিনি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। ঘটনার পর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পটিয়া এলাকায় প্রাণ হারায় মো: কাইছার। আহত জিউয়ার রহমান অংশকাজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।